প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 22, 2026 ইং
বন্দর ফায়ার সার্ভিসে স্বেচ্ছাসেবী তরুণ-তরুণীদের মৌলিক প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বন্দর ফায়ার সার্ভিসে স্বেচ্ছাসেবী তরুণ-তরুণীদের মৌলিক প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত!
মানবতার সেবায় এগিয়ে আসছে একঝাঁক উদ্যমী তরুণ-তরুণী!
নারায়ণগঞ্জের বন্দরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে প্রশিক্ষণে আগ্রহী স্বেচ্ছাসেবীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ওরিয়েন্টেশন ও মৌলিক প্রশিক্ষণ কর্মসূচি।
রবিবার, ২২ নভেম্বর সকাল ৯টা ১৫ মিনিটে বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এতে ৪৩ জন তরুণ-তরুণী স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন বন্দর ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও প্রশিক্ষকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের উপপরিচালক (ডিজি) মহোদয়সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি,তরুণ স্বেচ্ছাসেবীদের মানবতার সেবায় এগিয়ে আসার আগ্রহের প্রশংসা করেন এবং দেশের মানুষের বিপদে-আপদে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার মানসিকতার জন্য তাঁদের ধন্যবাদ জানান।
দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী,
নিরাপদ সমাজ গড়ার প্রত্যয়—এই হোক তরুণ প্রজন্মের অঙ্গীকার।
রিপোর্ট : বন্দর থানা প্রতিনিধি দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪। জাতীয় অনলাইন সংবাদ মাধ্যম
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪